সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

লালবাগে রাফি হত্যার ঘটনায় মূল অভিযুক্তসহ তিনজন গ্রেফতার; নয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২১ মে ২০২৬ খ্রি.

রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগর এলাকায় মো. রাফি (২৫) হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমন (২৪) সহ তিনজনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। এছাড়া ইমনের দেখানো মতে কেরানীগঞ্জের একটি বাসায় অভিযান পরিচালনা করে নয় রাউন্ড পিস্তলের গুলি ও উদ্ধার করা হয়।

লালবাগ থানা সূত্রে জানা যায়, ১৪ মে ২০২৬ খ্রি. রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকার সময় লালবাগ থানাধীন শহীদনগর তিন নম্বর গলির মুখে মো. রাফিকে অজ্ঞাতনামা কয়েকজন লোক কাছে থেকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় রাফির পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ মে) সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকার সময় রাফি মৃত্যবরণ করে।

রাফি গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ জোর অভিযান পরিচালনা করে এবং সোমবার (১৮ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কানা শাহাবুদ্দিন ও রেজাউল নামে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নিকট প্রাপ্ত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মো. ইমনের অবস্থান সনাক্ত করে এবং বুধবার (২০ মে) কক্সবাজার সদরে অভিযান পরিচালনা করে মূল অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমনকে গ্রেফতার করে। ইমনের দেওয়া তথ্য ও তার দেখানো মতে কেরানীগঞ্জের একটি বাসা থেকে নয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

রাফি হত্যার ঘটনায় সরাসরি জড়িত এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হলো। ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102