সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

ঈদকে ঘিরে রংপুরে সর্বোচ্চ সতর্কতায় আরএমপি, মাঠে জোরদার গোয়েন্দা নজরদারি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে রংপুর মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। ঈদ উপলক্ষে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৭ মে ২০২৬ ইং সকাল ৯টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের সিটিএসবিতে কর্মরত সকল অফিসার ও ফোর্সের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ হাবিবুর রহমান এবং সহকারী কমিশনার (সিটিএসবি) ফরহাদ হায়দার।
সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের নির্দেশনায় ঈদকে কেন্দ্র করে মহানগর এলাকায় নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, পকেটমার চক্র, মলম পার্টি, “শয়তানের নিঃশ্বাস” প্রতারক চক্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া মহানগরীর গুরুত্বপূর্ণ পশুর হাট, বিপণিবিতান, বাস টার্মিনাল ও জনসমাগমপূর্ণ এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল কার্যক্রমও আরও জোরদার করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্সকে নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে সিটিএসবিতে কর্মরত সদস্যদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদানের ঘোষণাও দেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং নাগরিকদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদ উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102