সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় মূল আসামি মোঃ শিহাব হোসেনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২১ মে ২০২৬ খ্রি.

রাজধানীর রামপুরায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনায় মামলার মূল আসামি মোঃ শিহাব হোসেন (১৯)-কে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় পাবনা জেলার বেড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রামপুরা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকস্থ আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ভেতরে শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ গামছা প্যাঁচিয়ে মৃত্যুবরণ করে। উক্ত সংবাদ প্রাপ্তির পর রামপুরা থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকালে মৃতের শরীরে অস্বাভাবিক যৌনাচারের (বলাৎকার) প্রাথমিক লক্ষণ পরিলক্ষিত হয়। পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট অনুসন্ধান করে জানা যায় যে, উক্ত মাদ্রাসার ছাত্র মোঃ শিহাব হোসেন এর পূর্বেও বিভিন্ন সময়ে আরও ৪ জন ছাত্রের সাথে জোরপূর্বক অনৈতিক ও অস্বাভাবিক যৌনাচারে লিপ্ত হয়েছিল। এ ঘটনায় ভিকটিমের মা মোছাঃ টুকু আরা খাতুন বাদী হয়ে রামপুরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তকালে রামপুরা থানার একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় পাবনা জেলার বেড়া থানাধীন খাকছাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মোঃ শিহাব হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102