সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

৮ মামলার আসামি রনিসহ চারজনকে ২০ কেজি গাঁজা ও হেরোইনসহ গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০৭ এপ্রিল ২০২৫ খ্রি.

খুন, ছিনতাই, মারামারি ও মাদকসহ ৮ মামলার আসামি মো. রনি ওরফে আল আমিন ওরফে জয় (২৫) কে ২০ কেজি গাঁজা ও হেরোইনসহ গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। রনিকে গ্রেফতারের সময় তার সহযোগী পেশাদার মাদক কারবারি মোঃ মাকসুদ (২৫), মোঃ সাকিবুল হাসান (২৩) ও মোঃ সুরুজ রহমান (২৪) দেরও গ্রেফতার করে থানা পুলিশ।

সোমবার (৭ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:৪০ ঘটিকায় পল্লবী সেকশন-১১ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে থানার একটি টিম সোমবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য সেকশন-১১ এলাকার একটি বাসায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক কারবারি রনি, মাকসুদ, সাকিবুল ও সুরুজকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা ও ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। তারা উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রয়ের জন্য নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত মোঃ রনির বিরুদ্ধে খুন, ছিনতাই, মারামারি ও মাদকের আটটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102