সাংবাদিক মোঃ খালেকুজ্জামান সুজিত :
বিশেষ প্রতিনিধি – দৈনিক এই আমার দেশ
জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি,সম্মৃদ্ধ ভবিষ্যৎ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিন ব্যাপি ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন এর সভাপতিত্বে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি মো: তমিজ উদ্দিন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ভূমির সঠিক ব্যবহার আমাদের নিশ্চিত করতে হবে। এক প্রসঙ্গে তিনি বলেন, ভূমি অফিস গুলোতে মধ্যসহ ভোগীরা সুবিধা নেয় বেশী। এ অফিস গুলোতে দালাল মুক্ত করতে হবে। যাতে গ্রামের মানুষ গুলো অতিসহজে ভূমি সংক্রান্ত সঠিক সেবা পায় সে দিকে খেয়াল রাখার আহবান করেন। তিনি আরো বলেন, দুর্নীতিমুক্ত মাদকমুক্ত ও নিরাপদ ধামরাই গড়তে যা করা দরকার তাই করবো।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ধামরাই রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসের এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার হাবিবুর রহমান তুলা, সাংবাদিক আনিস উর রহমান স্বপনসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ ।