সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

জলঢাকায় পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের ওপর হামলা, আহত ৫

রাশেদুজ্জামান সুমন
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, জলঢাকা নীলফামারী :

নীলফামারীর জলঢাকা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার কাঁঠালী ইউনিয়নের উত্তর দেশিবাই বসুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর দেশিবাই এলাকার প্রয়াত নছর উদ্দিনের ছেলে জোবায়দুল ইসলামের সঙ্গে প্রতিবেশী প্রয়াত ঘুমারু মামুদের ছেলে নজরুল ইসলাম (৪৫), জবেদুল ইসলাম (৫০), জহিরুল ইসলাম (৪০) ও জবেদুল ইসলামের ছেলে কামরুজ্জামানের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও বাকবিতণ্ডা চলছিল। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার দিন দুপুরে জোবায়দুল ইসলাম ধান মাড়াইয়ের কাজে জমির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বসুনিয়াপাড়ার মিনহাজুলের রাস্তার পাশের আঙ্গিনায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় জোবায়দুল ইসলামকে রক্ষা করতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। হামলায় গুরুতর আহত হন প্রয়াত লেবু মিয়ার স্ত্রী রাশেদা বেগম, আবু বক্কর সিদ্দিক, তার স্ত্রী তাহেরা বেগম, জোবায়দুল ইসলাম ও তার স্ত্রী কুলছুম আক্তার।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে জোবায়দুল ইসলামের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। স্থানীয়দের ভাষ্য, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন হামলাটি পূর্বপরিকল্পিত ছিল বলে তাদের ধারণা। এ ঘটনায় জোবায়দুল ইসলাম বাদী হয়ে জলঢাকা থানা-এ ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন মামলা রেকর্ড হয়েছে, আসামী গ্রেফতারের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102