সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

মহাখালীতে ডিএমপির ট্রাফিক বিভাগের পাক্ষিক হেলথ ক্যাম্প উদ্বোধন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৬ মে ২০২৬ খ্রি.

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ (১৬ মে) শনিবার সকাল ৯:০০ ঘটিকায় মহাখালী বাস টার্মিনালের সামনে আনুষ্ঠানিকভাবে পাক্ষিক হেলথ ক্যাম্প’ সেবার উদ্বোধন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান বলেন, সারা বছরই তো মামলা এবং জরিমানা নিয়েই আমাদের দিন কাটে। তবে আমার কাছে মনে হয়েছে, আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতাও আছে। পরিবহন শ্রমিকরা অত্যন্ত কষ্টকর এবং গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত।

তিনি আরও বলেন, আর্থিক অসচ্ছলতা এবং সময়ের স্বল্পতার কারণে গণপরিবহনের চালকরা প্রায়শই চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন না। অনেক সময় ডাক্তারের কাছে গেলেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করতে ৩ থেকে ৪ দিন সময় লেগে যায়। ফলে তারা পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই অর্ধেক পথ থেকে ফিরে আসে,যা তাদের স্বাস্থ্যের জন্য আরও বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই ডিএমপির এই বিশেষ প্রয়াস।

ডিএমপির ট্রাফিক বিভাগের আয়োজনে প্রাথমিকভাবে ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ স্থানে এই স্বাস্থ্য ক্যাম্পের সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সার্বিক সহযোগিতায় চালক ও পরিবহন শ্রমিকদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে ডিএমপির ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102