কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা জেলার তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামের তিতাস নদীর ব্রীজের বাকি কাজের ব্যয় কতো টাকা লাগবে তা চেয়ে ব্যয় বিবরণী পাঠিয়েছে উপজেলা প্রকৌশলী, তিতাস কুমিল্লা, জেলা প্রকৌশলী কুমিল্লা মহোদয় হয়ে পিডি, ঢাকা মহোদয় এর কাছে। এতোদিনে হয়ে যেতো যদি আমরা কেউ মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট গিয়ে ডিও লেটার নিয়ে দিতে পারতাম।ডিও লেটার না থাকার কারণে ফাইলটি ২০/২৫ দিন যাবৎ পিডি, ঢাকা মহোদয়ের টেবিলে পরে আছে।
আলহামদুলিল্লাহ গতকাল উপজেলা প্রকৌশলী, তিতাস, কুমিল্লা মহোদয় নিজেই মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ মো: সেলিম ভুইঁয়া মহোদয় কাছে গিয়ে ডিও লেটার নিয়ে আজ পিডি, ঢাকা মহোদয় এর কাছে জমা দিয়েছে। অনুমোদন হলে টেন্ডারে যাবে, ততদিন অপেক্ষা করতে হবে গ্রামবাসীকে। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা দড়িকান্দি গ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য কুমিল্লা-২ জনাব অধ্যক্ষ মো:সেলিম ভুঁইয়া মহোদয়কে।