ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ রবিউল ইসলাম :
ঝিনাইদহে শানিবার ৫ এপ্রিল সন্ধ্যায় ঝিনাইদহ শহরে রেললাইন বাস্তবায়নের দাবিতে “রেললাইন চাই বাস্তবায়ন পরিষদ” এর উদ্যোগে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ঝিনাইদহে রেললাইন বাস্তবায়ন শুধু জেলার উন্নয়ন নয়, এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। তারা জানান, দীর্ঘদিন ধরে ঝিনাইদহবাসী রেললাইনের স্বপ্ন দেখে আসছেন, অথচ নানা প্রতিশ্রুতি সত্ত্বেও এখনো তা বাস্তবায়ন হয়নি।
সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই একমত পোষণ করেন যে, এই দাবিকে জোরালোভাবে উপস্থাপন করতে হলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।
আলোচনা সভা শেষে একাত্মতা প্রকাশ করে একটি মানববন্ধন কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।
রেললাইন চাই বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ জানান, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। ঝিনাইদহ শহরে রেললাইন চাই এই দাবিতে আন্দোলন সংগ্রাম মানববন্ধন করে আসছে রেল আব্দুল্লাহ খ্যাতো এক শিক্ষার্থী ও ইফাজ তানভীর মিন্টু এক সংবাদ কর্মী।