সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসে অস্থায়ী পশুর হাটের শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মৌটুপী সিকদার রোডস্থ ফাইভস্টার টাওয়ার সংলগ্ন বালুর মাঠে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাটের শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মাজেদুল ইসলাম মিন্টু। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গ্রামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় মৌটুপী পূর্ব ও পশ্চিমপাড়া, শিবপুর, চান্দনাগেরচর, ইউসুফপুর, শাহপুর, লালপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, যানজট নিরসন, পরিচ্ছন্নতা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।
সভায় হাট পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ক্রেতা-বিক্রেতাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, সুষ্ঠু পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ বছরের পশুর হাট ক্রেতা-বিক্রেতাদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সফল হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102