সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা হোমনা ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
​কুমিল্লার হোমনা ৬০ (ষাট) কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার দশ টার দিকে হোমনা থানার এসআই(নিঃ)/মোসলেহ উদ্দিন ও এএসআই(নিঃ)/আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হোমনা থানাধীন সাদ্দাম বাজার এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করছিলেন।​ এ সময় ‘ছিনাইয়া’ এলাকা থেকে আসা একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুত গতিতে মেঘনা থানা এলাকার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ​অভিযান টিম তাৎক্ষণিকভাবে প্রাইভেটকারটির পিছু ধাওয়া করে এবং মেঘনা থানাধীন ‘মানিকারচর’ এলাকায় গিয়ে গাড়িটি আটক করতে সক্ষম হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে গাড়ির চালক পালিয়ে যায়।
​​আটককৃত প্রাইভেটকারটি তল্লাশি করে এর পেছনের কেবিনেট থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৬০ (ষাট) কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, ​পলাতক আসামীদের শনাক্ত ও ধরতে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গাড়ির বিষয়ে থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করার প্রক্রিয়াধীন ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102