বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরাইলে রায়হান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চুরির অপবাদে নির্মম মারধর ও অপমান আশুলিয়ায় যুবকের আত্মহত্যা সময়ের আদালতে- …ডি.এম. এমদাদুল হক নদীতে ভয়ঙ্কর “আইপিএস প্রযুক্তির” ব্যাবহার, বিলুপ্তির পথে দেশী মাছের সকল প্রজাতি তিতাসে চো’রকে ধ’রিয়ে দেওয়ার ক্ষো’ভে ঘরবাড়িতে হা’মলা-ভা’ঙচুর, তিনজনকে কু’পিয়ে হ’ত্যাচে’ষ্টার অ’ভিযোগ তিতাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ, থানায় জিডি স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্বে: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান শ্রমমন্ত্রীর

নবনির্বাচিত এমপি আব্দুল গফুরের সঙ্গে Istanbul Hotel & Resort Limited কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ

নুরুন্নবী সোহেল
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

নুরনবী সোহেল, নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর বনানীতে অবস্থিত Istanbul Hotel & Resort Limited-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান। অনুষ্ঠানে কুষ্টিয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা মো: আব্দুল গফুর-এর আগমন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

সাক্ষাৎ অনুষ্ঠানে সম্মানিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান মাসুদ সাঈদী, যিনি একই সঙ্গে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডি. এম. এমদাদুল হক, পরিচালক (প্রশাসন) মোঃ হাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানজুড়ে ছিল সৌজন্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও উন্নয়ন ভাবনার এক অনন্য সমন্বয়। আলোচনায় উঠে আসে দেশের পর্যটন শিল্পের সম্ভাবনা, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন হসপিটালিটি সেবা সম্প্রসারণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং পর্যটন খাতে কর্মসংস্থান বৃদ্ধির নানা দিক।

নবনির্বাচিত সংসদ সদস্য মো: আব্দুল গফুর তাঁর বক্তব্যে দেশের পর্যটন ও সেবাখাতকে আরও সমৃদ্ধ করতে বেসরকারি উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক চিন্তা, দক্ষ ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের মাধ্যমে বাংলাদেশের হোটেল ও রিসোর্ট খাত আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম। একই সঙ্গে তিনি Istanbul Hotel & Resort Limited-এর ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবামুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অন্যদিকে চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে মানসম্মত সেবা, আধুনিক অবকাঠামো ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। তিনি ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানের একটি আধুনিক হসপিটালিটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে অতিথিদের সম্মানে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ নেতৃত্ব, নৈতিক মূল্যবোধ ও উন্নয়নমুখী পরিকল্পনার সমন্বয়ে Istanbul Hotel & Resort Limited আগামী দিনে দেশের পর্যটন ও হসপিটালিটি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102