সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা হোমনায় অধূমপায়ী ফোরাম (অফ) এর কমিটি গঠন, সভাপতি শরীফ ও সম্পাদক ইকবাল

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনায় অধূমপায়ী ফোরাম (অফ) এর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফকে সভাপতি এবং ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, “নতুন প্রজন্মকে ভালোবাসি, ধূমপানমুক্ত জীবন গড়ি, মাদককে না বলি।”
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের, হোমনা থানা (অফিসার ইনচার্জ) টমাস বড়ুয়া এবং ডাঃ মোঃ শহীদ উল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধূমপায়ী ফোরাম (অফ) এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ হানিফ খান। বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, “ধূমপান ও মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণদের সুস্থ ও সচেতন রাখতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সচেতন মানুষদের একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে তারা মাদক থেকে দূরে থাকবে। অধূমপায়ী ফোরামের এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি।”
এসময় উপদেষ্টা মণ্ডলীর সদস্যসহ তিতাস ও দাউদকান্দি উপজেলার বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজন করে অধূমপায়ী ফোরাম (অফ) কেন্দ্রীয় কার্যালয়, গাউছিয়া মার্কেট, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102