সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসে সড়ক বিভাগের অধিগ্রহণকৃত জমি দখলের অভিযোগ: প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ফের মাটি ভরাট

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলায় বাংলাদেশ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত সরকারি জমি দখলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী ভূমিখেকো সিন্ডিকেট প্রশাসনের পূর্ব নির্দেশনা উপেক্ষা করে পুনরায় ডেজার মেশিন দিয়ে সরকারি জমিতে মাটি ভরাট শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস থানাধীন বাতাকান্দি বাজারের পাশে  সওজ বিভাগের অধিগ্রহণকৃত জমি দখলের উদ্দেশ্যে কয়েক মাস আগে প্রথম দফায় মাটি ভরাটের চেষ্টা চালানো হয়। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ওই কার্যক্রম বন্ধ হয়ে যায়। একই সঙ্গে জমিটি সরকারি সম্পত্তি উল্লেখ করে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সেখানে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।

তবে অভিযোগ রয়েছে, গত দুই দিন আগে সংঘবদ্ধ একটি সিন্ডিকেট পুনরায় সওজ বিভাগের সাইনবোর্ড সরিয়ে ফেলে ডেজার মেশিন ব্যবহার করে মাটি ভরাট শুরু করে। এতে এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষ তিতাস থানা এবং তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নির্দেশনা এবং সরকারি সাইনবোর্ড উপেক্ষা করে প্রকাশ্যে জমি দখলের এ ধরনের কর্মকাণ্ডের পেছনে একটি প্রভাবশালী মহল কাজ করছে। তাদের প্রশ্ন, কোন ক্ষমতার বলে একটি সিন্ডিকেট বারবার সরকারি জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে?

এলাকাবাসী আরও জানান, অধিগ্রহণকৃত ভূমির আরএস ও এসএ রেকর্ডভুক্ত মালিকদের ওয়ারিশরা দীর্ঘদিন ধরে জমির ভোগদখলে থাকলেও নিজেদের অধিকার নিয়ে সামনে এলে তারা ভয়ভীতি ও হামলার আশঙ্কায় থাকেন। সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102