সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

স্বামী-স্ত্রী দুজন যদি থ্যালাসিমিয়া বাহক হন, শুধুমাত্র তখনই সন্তানদের এই রোগ হতে পারে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৮ মে ২০২৬

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, থ্যালাসিমিয়া একটি জন্মগত রক্ত-স্বল্পজনিত জটিল রোগ। স্বামী-স্ত্রী দুজন যদি থ্যালাসিমিয়া বাহক হন, শুধুমাত্র তখনই সন্তানদের এই রোগ হতে পারে। তিনি বলেন, আমরা অনেকেই জানিনা কে এই থ্যালাসিমিয়ার বাহক। এজন্য বিয়ের আগে ছেলে- মেয়েদের থ্যালাসিমিয়া বাহক কিনা সবার জানা উচিত।
মন্ত্রী আজ ঢাকায় মালিবাগ হোসাব টাওয়ারে অবস্থিত বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন হাসপাতাল আয়োজিত বিশ্ব থ্যালাসিমিয়া দিবস-২০২৬ উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সেমিনারে বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মনজুর মোরশেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের চিফ মেডিকেল অফিসার ডাঃ সাজিয়া ইসলাম এবং ডাঃ হুমায়ুন কবির।
মন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় সোশ্যাল সেপটিনিটি প্রোগ্রাম বাস্তবায়ন করছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষ করে দেশের মানুষকে মেইনস্ট্রিমে নিয়ে আসতে চাই।

তিনি বলেন, আমাদের দেশে প্রতি ৯ জনে ১জন থ্যালাসিমিয়া রোগের বাহক। প্রতিবছর বাংলাদেশ প্রায় ৮ হাজার শিশু থ্যালাসিমিয়া নিয়ে জন্ম নিচ্ছে। থ্যালাসেমিয়া প্রতিরোধে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, মিডিয়াই পারে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করে থ্যালাসেমিয়া রোগ থেকে মুক্তি পেতে। এইজন্য তিনি সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জনসচেতনতা জন্য থ্যালাসিমিয়া প্রতিরোধে কনটেন্ট তৈরি করে প্রচার প্রচারণা চালানোর জন্য গুরুত্ব আরোপ করেন।
এর আগে মন্ত্রী বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের ডে-কেয়ারের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন ও তাদের স্বাস্থ্য সেবা সম্পর্কে খোঁজখবর নেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102