সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

এনায়েতপুরের যমুনার চর থেকে কৃষকের ১১টি গরু চুরি হয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি, আবদুল আলিম : 

সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনার চর থেকে কৃষকের ১১টি গরু চুরি হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে কৃষক আলমগীর ও পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে গোয়াল ঘর থেকে গরু নিয়ে যায়।কৃষক আলমগীর হোসেন দেওয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত আব্দুল কাদেরের ছেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ৮ থেকে ১০ জন লোক আমাকে ধরে হাত-পা বেঁধে ফেলে। এ সময় আমার স্ত্রীর হাত-পা বেঁধে গোয়াল ঘরে থাকা মোট ১৫টি গরুর মধ্যে ছোট ৪টি বাছুর রেখে ১১টি গরু নিয়ে যায়। এর মধ্যে ৩টি বড় ষাঁড় গরু, ৩টি বকনা, একটি ছোট ষাঁড় ও ৪টি গাভি রয়েছে। ১১টি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা হবে বলে জানা গেছে। এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি বলেন, ঘটনাটি শুনেছি, তবে এ নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো মামলা করেনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102