সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

তিন মাসেও উদ্ধার হয়নি রাজবাড়ীর স্কুলছাত্রী নিশি

শেখ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার, শেখ মনিরুল ইসলাম :

রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর গ্রামের স্কুলপড়ুয়া কিশোরী নিশি অপহরণের তিন মাস পার হলেও এখনও তাকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম হতাশা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। একমাত্র মেয়েকে ফিরে পেতে তারা এখন আইন আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন।
জানা গেছে, রাজবাড়ী সদর থানাধীন সুলতানপুর গ্রামের মোহাম্মদ আক্কাস শেখের একমাত্র মেয়ে নিশি স্থানীয় সুলতানপুর হাই স্কুলের ৯ম শ্রেনির ছাত্রী। গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্কুলে যাওয়ার পথে প্রকাশ্যে দ্বিবালকে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, এলাকার বখাটে যুবক কাটমিস্রি মোমিন মোল্লা ও তার সহযোগীরা প্রথমে মোটরসাইকেলে এবং পরে একটি মাইক্রোবাসে তুলে নিশিকে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি জনসম্মুখে ঘটলেও কেউ বাধা দিতে পারেনি।
অপহরণের পর নিশির মা সেলিনা বেগম রাজবাড়ী সদর থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় পার হলেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, থানায় গেলে তাদের কাছ থেকে অর্থ দাবি করা হয়। পরে স্থানীয়দের পরামর্শে নিশির মা আদালতের আশ্রয় নেন এবং অপহরণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে মামলার তিন মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত মূল আসামিরা গ্রেফতার হয়নি। পরিবার জানায়, নিশির বাবা বিদেশে কর্মরত ছিলেন। মেয়েকে উদ্ধারের আশায় চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন তিনি। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনই মেয়েকে ফিরে পাওয়ার আশায় আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন।
পরিবারের দাবি, তারা তথ্য পেয়েছেন যে অপহরণকারীদের সহযোগীরা ঢাকার মতিঝিলের ফকিরাপুল এলাকায় অবস্থান করছে। সেই সূত্র ধরে মতিঝিল থানার সহযোগিতায় রাজবাড়ী সদর থানার দায়িত্বপ্রাপ্ত ওসির নির্দেশে এসআই সিহাব আহম্মেদ ঢাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একজন সহযোগীকে আটক করা হলেও আইনি জটিলতার কারণে তাকে গ্রেফতার দেখানো সম্ভব হয়নি বলে জানা গেছে।
নিশির মা সেলিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার একমাত্র মেয়েকে তিন মাস ধরে খুঁজে পাচ্ছি না। আইন আদালতের পেছনে ঘুরতে ঘুরতে সব অর্থ শেষ হয়ে গেছে। আমরা কোথায় যাব? আমার মেয়েকে কি আর ফিরে পাবো না?”
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত নিশিকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এখন জনমনে প্রশ্ন উঠেছে—প্রকাশ্যে এক নাবালিকা স্কুলছাত্রী অপহরণের পরও যদি দীর্ঘ সময় তাকে উদ্ধার করা না যায়, তবে সাধারণ মানুষ কোথায় নিরাপত্তা খুঁজবে? নিশি কি আবারও ফিরে আসবে তার বাবা-মায়ের কোলে—এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজবাড়ীজুড়ে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102