সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৩৯ জনের চূড়ান্ত নিয়োগ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফেব্রুয়ারি/২০২৬ নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে ৩৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৮ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৫ থেকে ১৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত মাঠ পর্যায়ে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন মোট ৩ হাজার ৪১০ জন প্রার্থী। এর মধ্যে সব ইভেন্টে উত্তীর্ণ ৫১৪ জন প্রার্থী ২৭ এপ্রিল অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৫ জন প্রার্থীর মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা গত ৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার সমন্বিত ফলাফলের ভিত্তিতে শেষ পর্যন্ত ৩৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম নির্বাচিত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যারা আজ নির্বাচিত হয়েছেন, তারা নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এই সাফল্য অর্জন করেছেন। বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে দেশের সেবায় নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।”

এ সময় তিনি যারা উত্তীর্ণ হতে পারেননি, তাদেরও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে আরও ভালো প্রস্তুতি নিয়ে পুনরায় চেষ্টা করার আহ্বান জানান।

ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের অনেককেই আনন্দ ও আবেগে আপ্লুত হতে দেখা যায়। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ পাওয়ায় অনেকে অশ্রুসিক্ত হয়ে পড়েন। কোনো তদবির ছাড়াই শুধুমাত্র আবেদন ফি দিয়ে চাকরি পাওয়ার সুযোগ সৃষ্টি করায় তারা বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল এবং নিয়োগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102