সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ধামরাইয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার

মশিউরজ্জামান মুবিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি মোঃ মশিউরজ্জামা মুবিন :

ঢাকা ধামরাই উপজেলার লাকুড়িয়াপাড়া মহল্লায় এক হৃদয়বিদারক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজ বাসার কক্ষ থেকে নাহিদা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি ঘটেছে ধামরাই পৌরসভার পশ্চিম লাকুড়িয়াপাড়া মহল্লায়, সাব্বির হোসেনের ভাড়া বাসায়।

নিহত নাহিদা আক্তার একজন এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পড়াশোনায় মনোযোগী ও শান্ত স্বভাবের এই শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসী হতবাক ও আতঙ্কিত। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একজন কোমলমতি শিক্ষার্থীর এভাবে প্রাণ হারানো শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই এক গভীর বেদনার বিষয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102