সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা দাউদকান্দিতে খাল থেকে উদ্ধার হওয়ান অজ্ঞাতনামা লা’শের পরিচয় মিলেছে

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি খাল থেকে উদ্ধার হওয়া কিশোরের লা’শের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম রিফাত (১৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, (২৩ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রামমুখী মহাসড়কের রামনগর সংযোগ সেতুর নিচে খালে একটি ম’রদে’হ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম’রদে’হটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রাথমিকভাবে ম’র’দেহটির পরিচয় শনাক্ত করা না গেলেও পরে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে। নিহত রিফাত দাউদকান্দি পৌরসভার উত্তর নছরুদ্দী এলাকার বাসিন্দা। তার বাবা মো. হাসান এবং মা সুমি বেগম।

দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান জানান, অদ্য ২৩ এপ্রিল সকাল ১০টার দিকে জিংলাতলি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রামমুখী মহাসড়কের সংলগ্ন জিংলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে সেতুর নিচের খালে অজ্ঞাতপরিচয় এক কিশোরের লা’শ পাওয়া যায়। পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ব্যক্তিরা রাতে যে কোনো সময় অটোরিকশা ছি’নতা’ইয়ের পর ওই কিশোরকে হ’ত্যা করে লা’শ খালে ফেলে রেখে যায়। ঘটনাটির তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

ম’রদে’হটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102