সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম-এর নিয়োগকে ঘিরে প্রশাসনিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে

মশিউরজ্জামান মুবিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি মোঃ মশিউরজ্জামান মুবিন :

নতুন ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে ফরিদা খানম এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক জেলা ঢাকা-এর সার্বিক প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন। রাজধানী হওয়ায় ঢাকা জেলার আইনশৃঙ্খলা, ভূমি প্রশাসন, উন্নয়ন কার্যক্রম ও নির্বাচন সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় জেলা প্রশাসককে।

ফরিদা খানম এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতার কারণে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে, সংশ্লিষ্ট মহল মনে করছে, রাজধানী ঢাকার নাগরিক সেবা উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং জনসাধারণের ভোগান্তি কমাতে নতুন ডিসি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। বিশেষ করে নগরায়ন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

নিয়োগের পরপরই ফরিদা খানম তাঁর দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং সকল দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে ঢাকা জেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102