সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার:

হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম সিলেট রিজিওন সিলেট, মহোদয়ের দিক নির্দেশনায় গোপন সংবাদ ভিত্তিতে, কিশোরগঞ্জের ভৈরবে হাইওয়ে পুলিশের অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়ককের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তের টোল প্লাজার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকার খন্দকার রাজ্জাকের স্ত্রী আন্না বেগম (৫০), একই এলাকার আমির হোসেনের ছেলে মো. রকিব হোসেন ওরফে রাকিব (২৭) ও সখিপুর এলাকার আলতাব হোসেনের মেয়ে হালিমা বেগম (৩০)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব হাইওয়ে থানার পুলিশের একটি দল মহাসড়কের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এসময় ঢাকা অভিমুখে যাওয়া একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ-২৫-৭৫১০) থামানোর সংকেত দেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা যাত্রীরা কিছু নেই বলে দাবি করলেও তাদের আচরণে সন্দেহ হয় পুলিশের। পরবর্তীতে পুলিশ গাড়িটি তল্লাশি করলে পেছনের ডালা থেকে একটি চটের বস্তা উদ্ধার করে। তখন বস্তাটি খুললে ভেতরে থেকে ৭ কেজি গাঁজা পাওয়া যায়।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, উদ্ধারকৃত গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে থানায় আনা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102