সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান এমপি সেলিম ভুঁইয়ার

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার হোমনা উপজেলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নিলখী ইউনিয়ন বিএনপি ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। তিনি তাঁর বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, মাদক শুধু একটি অপরাধ নয়, এটি একটি জাতীকে ধ্বংসের হাতিয়ার। মাদকের সঙ্গে জড়িত যেই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করে মাদক নির্মূল করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সহসভাপতি মো. শাহজাহান মোল্লা (চেয়ারম্যান), আবু নাসের ওয়াহেদ সম্পদ। সমাবেশে সভাপতিত্ব করেন নিলখী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

বক্তারা বলেন, মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। তাই মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সৈয়দদ আনোয়ার সংগ্রহ হোমনা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102