সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি স্থাপন করলো ডিএনসিসি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬

রাজধানীর ভাষানটেক এলাকার নাগরিক নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ভাষানটেক বস্তিতে ৪৫০টি সোলার-ভিত্তিক এলইডি সড়ক বাতি স্থাপন করেছে।

গতকাল সন্ধ্যায় ভাষানটেক বেনারসি পল্লীর ২ নং গেইট সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে নতুন স্থাপিত সোলার ভিত্তিক সড়কবাতি প্রজ্বলন করেন ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে ডিএনসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভাষানটেক বস্তিতে সোলার স্ট্রিট লাইট স্থাপন সেই অঙ্গীকার পূরণেরই একটি অংশ।

তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “এই লাইটগুলো আপনাদের টাকায় স্থাপন করা হয়েছে, এগুলো আপনাদের সম্পদ। এগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বও আপনাদের নিতে হবে।”

তিনি আরও বলেন, নিম্ন আয়ের মানুষের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে এবং যারা দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন, আপনাদের তাদের পাশে থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর একান্ত সচিব বলেন, “আমরা আমাদের ওয়াদা পূরণ করছি। আমরা চাই এই এলাকা থেকে মাদক, চুরি ও ছিনতাই বন্ধ হয়ে যাক।”

তিনি এলাকাবাসীকে এই সম্পদ নিজেদের মনে করে রক্ষা করার আহ্বান জানান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, পরিবারের সদস্যরা মোবাইল ফোনে কী করছে সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে কেউ অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কার্যক্রমে জড়িয়ে না পড়ে।

বাতি স্থাপন কাজের আওতায় ভাষানটেক বস্তি এলাকায় মোট ৪৫০টি সোলার বেজড LED স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নবায়নযোগ্য সৌরশক্তির ব্যবহার নিশ্চিত করে জাতীয় বিদ্যুৎ গ্রিডের উপর নির্ভরশীলতা কমানো হয়েছে।

ভাষানটেক বস্তিতে বসবাসকারী প্রায় দেড় লক্ষ নিম্ন-আয়ের মানুষের জন্য সরু রাস্তা ও গলিতে সড়কবাতির ব্যবস্থা হওয়ায় রাত্রিকালীন চলাচল সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং বস্তির অভ্যন্তরে চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রম নিরুৎসাহিত হবে।

একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী LED প্রযুক্তি ব্যবহারের ফলে বিদ্যুতের অপচয় রোধে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রকল্পটির আওতায় স্থাপিত সোলার স্ট্রিট লাইটের মাধ্যমে বছরে প্রায় ৫৮,৩২০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয় হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102