রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
উল্লাপাড়ার প্রবাসী জুলফিকার রহমানের বিরুদ্ধে অর্থপাচারসহ নানা অনিয়মের অভিযোগ কুমিল্লা তিতাসে চর দখলকে কেন্দ্র করে হামলা, লুটপাট ও মিথ্যা মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ! শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক বিজিবির মানবিক উদ্যোগ: পঞ্চগড়ে সীমান্তবর্তী প্রায় ৫০০ প্রান্তিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধামরাইয়ে বাজারের সড়ক দখলমুক্ত ও অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে মানববন্ধন সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্পের ডিজাইন চূড়ান্ত হচ্ছে ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী আধুনিক প্রশিক্ষণ, সহজ ঋণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের মাধ্যমে তাঁতশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে —বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের বোমা সদৃশ বস্তু বোমা নয়; আতস্কিত না হওয়ার আহবান ডিএমপির ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ অল্প সময়েই অনন্য সাফল্য: প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে নতুন দৃষ্টান্ত স্থাপন

বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ও কানাডার মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

আজ রবিবার (১৯ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। এ খাতে বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করা হবে উল্লেখ করে তিনি কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগের আহ্বান জানান।

কানাডার হাইকমিশনার অজিত সিং বাংলাদেশ ও কানাডার বিদ্যমান সুদৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী কানাডায় বসবাস করছেন, যারা দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি আরও জানান, কানাডার বিনিয়োগকারীরা বাংলাদেশে এগ্রি-ফুড, ফিনটেক এবং নবায়নযোগ্য জ্বালানি—বিশেষ করে সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী। বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102