রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ! শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক বিজিবির মানবিক উদ্যোগ: পঞ্চগড়ে সীমান্তবর্তী প্রায় ৫০০ প্রান্তিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধামরাইয়ে বাজারের সড়ক দখলমুক্ত ও অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে মানববন্ধন সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্পের ডিজাইন চূড়ান্ত হচ্ছে ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী আধুনিক প্রশিক্ষণ, সহজ ঋণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের মাধ্যমে তাঁতশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে —বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের বোমা সদৃশ বস্তু বোমা নয়; আতস্কিত না হওয়ার আহবান ডিএমপির ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ অল্প সময়েই অনন্য সাফল্য: প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে নতুন দৃষ্টান্ত স্থাপন জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা কমিটিতে বিতর্কিত প্রকৌশলী জুয়েল বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি —-তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ধামরাইয়ে বাজারের সড়ক দখলমুক্ত ও অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে মানববন্ধন

মশিউরজ্জামান মুবিন
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি: মোঃ মশিউজ্জামান মুবীন :

বাজারের প্রধান সড়ক দখলমুক্ত করা এবং অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন নোঙ্গর ধামরাই উপজেলা শাখা।

শনিবার (১ আগস্ট) ধামরাই বাজার এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বাজারের সড়কে অবৈধভাবে দোকানপাট বসানো, ফুটপাত ও সড়ক দখলের কারণে সৃষ্ট দীর্ঘস্থায়ী যানজট, পথচারীদের দুর্ভোগ এবং ব্যবসায়িক পরিবেশের অবনতির বিষয়টি তুলে ধরেন।

বক্তারা বলেন, ধামরাই বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও অনিয়ন্ত্রিত দোকান স্থাপনের কারণে সংকুচিত হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ যানবাহন চলাচলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অবিলম্বে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ, বাজারের সড়ক দখলমুক্ত করা এবং জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানানো হয়।

আয়োজকরা বলেন, ধামরাই বাজারকে পরিকল্পিত ও যানজটমুক্ত রাখতে প্রশাসন, ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102