সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :
‎শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, নদী, খাল, জলাধার খনন ও পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ বৃদ্ধি করে শুষ্ক মৌসুমে কৃষি কাজে সেচের ব্যবস্থা ও মৎস্য উৎপাদন বৃদ্ধি করা হবে। জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

‎আজ লক্ষীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের রাজাপুর-দেবীনগর খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।

‎মন্ত্রী আরও বলেন,  এ এলাকার জনগণের স্বার্থে  রাজাপুর-দেবীনগর খাল পুনঃখনন করা হচ্ছে। খালটি পুন:খনন করা হলে এর দুপাশে বসবাসরত জনগণকে কৃষি কাজে সেচের ব্যবস্থার পাশাপাশি বন্যায় জলবদ্ধতার হাত থেকে রক্ষা করা যাবে। প্রকৃতি ও পরিবেশ রক্ষার খালের দুপাশে বৃক্ষরোপন করা হবে। খাল খনন কর্মসূচিতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলে তিনি জানান।

‎এ্যানি চৌধুরী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে আধুনিক কৃষির বিপ্লব করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন ও পুনঃখননের মাধ্যমে কৃষিতে নতুন বিপ্লব রচিত হবে। দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে  ৫৪ জেলায় খনন উদ্বোধন করা হয়েছে। তিনি জানান  আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী-খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় ২.১৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৯ কিলোমিটার  রাজাপুর-দেবীনগর খাল পুনঃখনন  করা হচ্ছে।

‎মন্ত্রী এছাড়াও ও লক্ষীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মরা মেঘনা হতে চর মার্টিন পর্যন্ত ১.৮৫ কোটি টাকা ব্যয়ে ৬.৬২ কিলোমিটার খাল পুনঃখনন উদ্বোধন করেন।

‎লক্ষীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোঃ রায়হান কাজমী, সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102