সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

মোল্লাহাটে বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

এস এম মনিরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ৭ নং আটজুড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের উপর নির্মম ও পৈশাচিক হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মোল্লাহাট উপজেলা বিএনপি।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শফিকুল ইসলামের উপর যে অমানবিক হামলা চালানো হয়েছে তা শুধু একটি ব্যক্তির উপর নয়, বরং পুরো বিএনপির উপর একটি পরিকল্পিত সন্ত্রাসী আঘাত। তারা অবিলম্বে হামলায় জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, সম্প্রতি বিএনপি নেতা শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ সন্ত্রাসীচক্র নির্মমভাবে হামলা চালায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী ও সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপস্থিত নেতাকর্মীরা।মিছিলটি মোল্লাহাট ওভার ব্রীজ ঘুরে শুরুর স্থল উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ফিরে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102