সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

তিতাসে স্থানীয় এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।গতকাল
শুক্রবার বিকাল তিনটায় তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠান উপলক্ষে তিতাস উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান “লালন সন্ধ্যা”। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া। বক্তব্য শেষে তিনি লালনের গান ও দর্শনের সুরে সাজানো সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহিরুল ইসলাম (বিএসসি)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. বাছেদুর রহমান সোহেল, সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, সহ-সভাপতি ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান, জিয়ারকান্দি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ, সাংগঠনিক সম্পাদক ডা. গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, কৃষি বিষয়ক সম্পাদক হাজী আবদুল বাতেন সরকার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, সহ যুব বিষয়ক সম্পাদক মো. ফরিদ সরকার, নির্বাহী সদস্য মো. অহিদুর রহমান কালা ভূইয়া,উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি আবদুর রহমান মাষ্টার, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো.নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো.জুলফিকার আলী ভূইয়া, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হালিম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মেম্বার, নারান্দিয়া ইউনিয়ন যুব দলের আহবায়ক মো.ছবির আহমেদ মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো.রাসেল রানা প্রমুখ।

গণসংবর্ধনাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবের আমেজ। পুরো আয়োজন জুড়ে ছিল রাজনৈতিক সৌহার্দ্য, সাংস্কৃতিক আবহ এবং নেতৃত্বের প্রতি ভালোবাসার এক অনন্য প্রকাশ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102