বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক শামীমা পারভীন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা-সমাজকল্যাণ মন্ত্রী ভোট ডাকাতি ও অর্থ পাচারের মাধ্যমে দেশ ধ্বংস করেছে বিগত ফ্যাসিবাদী সরকার-কোটালীপাড়ায় সংস্কৃতিমন্ত্রী ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর, কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা কুমিল্লা তিতাসে টেকসই কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ বগুড়ায় নাজমুল হত্যা মামলায় ০১ জনকে গ্রেফতার করেছে সিআইডি যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে শতকোটি টাকার অনিয়মের অভিযোগ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা

রাশেদুজ্জামান সুমন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নীলফামারী প্রতিনিধি:

সারাদেশে চলমান তেল সংকটের কারণে নীলফামারী জলঢাকা সাংবাদিক এবং সরকারি চাকুরীজীবিরা জ্বালানি তেল না পাওয়ার কারণে ব‍্যাঘাত ঘটছে তাদের কার্যক্রমে। এজন্য উপজেলা প্রশাসন সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিদের জ্বালানি তেলের ব‍্যাবস্হা করে দিলেন। ওনার উদ্যেগে শুক্রবার দুপুরে হামিদা বানু ফিলিং স্টোশনে তিনটা থেকে শুধুমাত্র সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিদের মাঝে পেট্রোলের ব‍্যাবস্থা করেন। তেল পেয়ে সন্তোষ প্রকাশ করে ইওএনও কে ধন্যবাদ জানিয়েছে সংশ্লিষ্টরা। তারা বলেন আমরা কতদিন ধরে পাম্পে লাইনে থেকেও তেল পাওয়া যায় না কিছু অসাধু মানুষের কারণে। আজ তেল পেয়ে সবার মুখে খুশীর ঝিলিক লক্ষ্য করা গেছে। এরকম ভাবে প্রতি সপ্তাহে তেল দেয়ার দাবী জানান তারা। কৈমারী ইউনিয়নের গাবরোল সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম দুলু বলেন, ” আমি আমি বেশ কয়েকদিন পাম্পে গিয়ে তেল পাইনি তাদের অব‍্যাবস্থাপনার কারণে।

আজ এখানে এসে তেল পেয়ে খুব ভালো লাগছে। ধন্যবাদ কতৃপক্ষকে”। কৃষি উপসহকারী কর্মকর্তা জুয়েল সরকার জানান,’ ইউএনও স‍্যারের এই উদ্যেগকে সাধুবাদ জানাই। তিনি আমাদের কথা ভেবে তেলের ব‍্যাবস্থা করেছেন। যতদিন তেল সংকট থাকবে ততদিন যেন উনি এভাবেই আমাদের তেলের ব‍্যাবস্থা করে দেন”। সিনিয়র সাংবাদিক মাহাদী হাসান মানিক বলেন,” দুই মাস থেকে তেল সংকটের কারণে কোথাও গিয়ে তথ্য সংগ্রহ করতে পারিনা। এরকম ব‍্যাবস্থা করায় আমরা সকল সাংবাদিকরা খুশী”। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ট‍্যাক অফিসার কামরুজ্জামা বলেন,” আজকে এখানে সাতশত সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিদের মধ্যে ছয়শত(৬০০) টাকা করে তেল দেয়া হয়েছে। অন্য কাউকে তেল দেয়া হয়নি”।

উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন,” অফিস ডেতে চাকরিজীবিরা তেল নিতে নির্ধারিত সময়ে লাইনে দাড়াতে পারেনা। একইভাবে সাংবাদিকেরা ও সংবাদ সংগ্রহের জন্য উপজেলার বিভিন্ন প্রান্তে অবস্থান করায় দীর্ঘক্ষণ তাদের পক্ষে লাইনে দাঁড়িয়ে থাকা সম্ভব হয়না। এজন্য তারা তাদের প্রয়োজনীয় তেল ও নিতে পারেনা। সামনে ২৩ তারিখ থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল(পেট্রোল, অকটেন) দেওয়া হবে। এর আগে এ উদ্যোগের উদ্দেশ্যই হলো ব্যস্ত পেশাজীবিদের জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিত করা”।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102