সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও রহমত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতওনিধি, মোঃ রমিজ উদ্দিন: 
কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশনের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও রহমত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক এডহক কমিটির সভাপতি ও তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওসমান গণি ভূইয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি বক্তব্যকালে শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সবাই ভালোভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “তোমরা এই প্রতিষ্ঠানের মেধাবী সন্তান। আমি আশা করি, তোমরা সততার সঙ্গে পরীক্ষা দিয়ে বিগত বছরের তুলনায় ভালো ফলাফল করবে। তোমাদের সাফল্যে বিদ্যালয়ের সুনাম আরও বাড়বে।”

এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন সরকার, আব্দুস সালাম মাষ্টার, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ সাত্তার, মোহাম্মদ কবির আহমেদ মাষ্টার,অভিভাবকদের মধ্যে পল্লী চিকিৎসক মোহাম্মদ হুমায়ূন কবির ও সহকারি শিক্ষক সেলিম রেজা প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন, মাছিমপুর বাজারের ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতেন সরকার রেনু মিয়া ভান্ডারী, মাছিমপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাসান বশির, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসাইন ভান্ডারী, মনসুর আলী মেম্বার, আব্দুল খালেক মেম্বার ও আল মামুন মুন্সি প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক ফারুক আহমেদ, নাসরীন আক্তার কনা, সালমা আক্তার, শাহিন সাকের, শাহ আলম, তোফাজ্জল হোসেন পাটোয়ারী, পরিতোষ সাহা, রুহুল আমিন ও শেখ ফরিদসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক ত্বত্তাবধানে ছিলেন, সহকারি প্রধান শিক্ষক আবুল বাশার বকুল।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারি শিক্ষক শহিদুল বাশার। সবশেষে তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102