সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

আগামী পাঁচ বছরে ৩ লক্ষ বৃক্ষরোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১০ই এপ্রিল ২০২৬ (শুক্রবার):

আগামী পাঁচ বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ৩ লক্ষ বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি’র প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সৃজনী বাংলাদেশ-এর সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসক বলেন, “জীবন বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এজন্য, মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি জনআন্দোলনে রূপান্তর করতে হবে।”

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে ২০২৬ থেকে ২০৩০ মেয়াদে মোট ৩ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি বছর গড়ে ৬০ হাজার গাছ রোপণ করা হবে। এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে ডিএসসিসি নিজস্ব ব্যবস্থাপনায় একটি আধুনিক নার্সারি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া, বন অধিদপ্তরের সাথে সম্পাদিত চুক্তির আওতায় ‘জিরো সয়েল’ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর ফলে রাস্তার মিডিয়ান ও আইল্যান্ডগুলো ঘাস এবং গাছের মাধ্যমে সবুজে ঢেকে দেওয়া সম্ভব হব।

জনসচেতনতার গুরুত্ব উল্লেখ করে প্রশাসক বলেন, “নাগরিকরা সচেতন হলে সিটি কর্পোরেশনের ৫০ শতাংশ কাজ সহজ হয়ে যায়। বাকি ৫০ শতাংশ কাজ আমরা সম্পন্ন করব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর ‘গ্রীন সিটি, ক্লিন সিটি’ রূপকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি প্রশাসক শিক্ষার্থীদের জন্য একটি বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102