সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসে বহিষ্কারের পরও দলীয় পদবী ব্যবহার করে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চলেছেন যুবরাজ রাসেল

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড বা নীতিবিরোধী কাজের কারণে বহিষ্কৃত নেতারা দলের নাম, পদ বা প্রতীক ব্যবহার করতে পারেন না। বহিষ্কারের পর তারা প্রাথমিক সদস্যপদ হারান এবং কোনো কর্মসূচিতে অংশ নিতে বা পদ নবায়ন করতে পারেন না। তবে, বর্তমানে তিতাসে বহিষ্কৃতদের অনেকেই নেতার পরিচয় ও দলীয় পদবি ব্যবহার করে বিতর্ক সৃষ্টি করছেন। তাদের মধ্যে অন্যতম হলো তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের বহিষ্কৃত নেতা যুবরাজ রাসেল।

বিএনপির গত ইউনিয়ন কমিটিতে তাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। কমিটির দায়িত্ব পালন দূরে থাক সে সব সময় ঢাকাতেই পরে থাকে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে গোপনে দলের বিরুদ্ধে কাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নানাবিধ কারণে দল তাকে বহিষ্কার করে। কিন্তু সে দলের সিদ্ধান্তকে অমান্য করে গত ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ফেইসবুকসহ বিভিন্নস্থানে ফেস্টুন টানিয়েছে। যা দলীয় সিদ্ধান্ত অমান্যের শামিল। অনেকটা বিএনপি নেতৃবৃন্দকে বৃদ্ধাঙ্গুলি দেখানো!

এ বিষয়ে বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক যুবরাজ রাসেলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বিএনপি নেতাদের অনুমতি নিয়ে ফেসবুকে পোস্ট ও ফেস্টুন টানিয়েছি। কে অনুমতি দিয়েছেন নাম প্রকাশ করতে বললে, তিনি অস্বীকৃতি জানান।
ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ নেতৃবৃন্দের প্রশ্ন তাহলে বহিষ্কার করার কি প্রয়োজন? বহিষ্কারের পরও যদি দলীয় পদ পদবি ব্যবহার করে ফেইসবুকে পোস্ট করা যায়, ব্যানার ফেস্টুন টানানো যায়! দলীয় নিয়ম শৃঙ্খলা কই থাকলো? বহিষ্কৃত হওয়ার পর কেউ দলের নাম বা পদ ব্যবহার করলে তার দায়ভার সংগঠন নেয় না এমনটাই জানতাম। কিন্তু এখন হচ্ছে টা কি? বহিষ্কৃত ও অব্যাহতি পাওয়া নেতারা দলীয় গঠনতন্ত্র অনুসারে নতুন করে সদস্যপদ নবায়নের সুযোগ পান না।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃতকে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে পদ ফিরিয়ে দেওয়া হলেই কেবল সে পদ পদবি ব্যবহার করতে পারেন। তার আগে নয়। তা না হলে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং অনেক ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এটি লোক দেখানো হিসেবেও সমালোচিত হয়।

এবিষয়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূইয়া বলেন, কোন বহিস্কৃত নেতা পদ পদবি ব্যবহারের কোন অনুমতি দেওয়া হয় নি।

তিতাস উপজেলা বিএনপির সহ সভাপতি কাজী কবির হোসেন সেন্টু বলেন, দল থেকে অব্যাহতি কিংবা বহিষ্কার হওয়ার পর পদ পদবি ব্যবহার করার কোন নিয়ম নেই। কেউ করে থাকলে এটা আরেকটা অন্যায় করেছে। যারা দলীয় সিদ্ধান্তকে পুনরায় অমান্য করেছে, তাদের বিষয়ে আরও কঠিন হওয়া উচিত।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102