সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঢাকার জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ এর বাসায় ঢাকা-২০ ধামরাই আসনের এমপি জনাব আলহাজ্ব তমিজ উদ্দিন

মো: মশিউরজ্জামান মুবীন
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি, মোঃ মশিউরজ্জামান মুবিন :

ঢাকার জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকে ঘিরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে।

সাক্ষাৎকালে ধামরাই উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের নাগরিক সেবা সহজীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এমপি তমিজ উদ্দিন স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়গুলো জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন এবং সেগুলোর দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অন্যদিকে জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ ধামরাইসহ ঢাকা জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, প্রশাসন সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।

এই সৌজন্য সাক্ষাৎকে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় বৃদ্ধির একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বৈঠক নিয়মিত হলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102