বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক শামীমা পারভীন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা-সমাজকল্যাণ মন্ত্রী ভোট ডাকাতি ও অর্থ পাচারের মাধ্যমে দেশ ধ্বংস করেছে বিগত ফ্যাসিবাদী সরকার-কোটালীপাড়ায় সংস্কৃতিমন্ত্রী ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর, কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা কুমিল্লা তিতাসে টেকসই কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ বগুড়ায় নাজমুল হত্যা মামলায় ০১ জনকে গ্রেফতার করেছে সিআইডি যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে শতকোটি টাকার অনিয়মের অভিযোগ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আশুলিয়ায় ‘ফিটিং’ চক্রের ফাঁদে সাধারণ মানুষ, প্রলোভনে ডেকে এনে অর্থ আদায়ের অভিযোগ!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

ঢাকার আশুলিয়ার জিরবো এলাকায় একটি সংঘবদ্ধ ‘ফিটিং’ চক্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। একটি নারীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই চক্র পরিকল্পিতভাবে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করছে বলে জানা গেছে।

ভুক্তভোগীর অভিযোগ, কুড়িগ্রাম জেলার বাসিন্দা ও গার্মেন্টস কর্মী ইসামুল হক পরিচয়ের সূত্রে মোছাঃ আরিফা বেগমের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে তাকে কৌশলে আশুলিয়ার জিরবো এলাকার একটি বাসায় ডেকে নেওয়া হয়।

সেখানে যাওয়ার পর প্রথমে স্বাভাবিক আচরণ করা হলেও কিছুক্ষণ পর পরিস্থিতি পাল্টে যায়। অভিযোগ রয়েছে, তাকে একটি কক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতন ও ভয়ভীতি দেখানো হয়। এ সময় মোবাইল আর্থিক সেবা ‘রকেট’-এর মাধ্যমে তার কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকা আদায় করা হয়।

এতেই শেষ নয়, তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে পরিবারের সদস্য ও পরিচিতজনদের কাছে ফোন করিয়ে আরও টাকা আনা হয়। একাধিক দফায় টাকা পাঠাতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সব মিলিয়ে প্রায় এক লাখ টাকা আদায় করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।

ঘটনার বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেওয়া হয়। এমনকি মামলা করলে প্রাণনাশের ভয়ও দেখানো হয়েছে বলে অভিযোগে বলা হয়।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম এসেছে মোছাঃ আরিফা বেগম, তার স্বামী মোঃ আরিফ আহমেদ এবং তাদের সহযোগী ইমান আলী ও লিটন এর।

পুলিশ সূত্রে জানা গেছে, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেলের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুবেল হাওলাদার বলেন, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, এ ধরনের প্রতারণা চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় থাকতে পারে এবং আরও ভুক্তভোগী থাকতে পারে। তবে ভয় ও সামাজিক কারণে অনেকে প্রকাশ্যে আসছেন না।

সচেতন মহল বলছে, এ ধরনের প্রতারণা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা জরুরি। অপরিচিত ব্যক্তির ডাকে নির্জন স্থানে না যাওয়া এবং সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102