সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

এমএএম ট্রেডিং ইন্টা. লর্ড ট্রাভেলস” তীব্র প্রতিবাদ ও নিন্দা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ দৈনিক আমার কাগজ পত্রিকার ৩০ মার্চ ২০২৬ তারিখের প্রথম পাতায় “৬৫ জনকে ওমরায় নিয়ে লাপাত্তা এমএএম ট্রেডিং ইন্টা. লর্ড ট্রাভেলস” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

উক্ত সংবাদটি সম্পূর্ণভাবে বাস্তবতা বিবর্জিত, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে আমরা মনে করি। প্রকাশিত প্রতিবেদনে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তার সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিল নেই।

সম্প্রতি বৈশ্বিক ফ্লাইট সংকট ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সাময়িক কিছু জটিলতা সৃষ্টি হলেও, তা নিরসনে আমাদের প্রতিষ্ঠান সর্বোচ্চ আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ওমরাহ যাত্রীদের নিরাপত্তা, আবাসন এবং প্রয়োজনীয় সার্বিক সেবার বিষয়ে আমরা সার্বক্ষণিক তদারকি অব্যাহত রেখেছি এবং কোনো যাত্রীকে অবহেলা করা হয়নি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না—এ দাবি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। সংশ্লিষ্ট অফিস ম্যানেজার সংবাদমাধ্যমকে সরাসরি অফিসে উপস্থিত হয়ে বিস্তারিত তথ্য যাচাই করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে, কোনো প্রতিনিধি অফিসে না এসেই একপাক্ষিক ও অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা সুস্থ ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

আমাদের প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে হজ ও ওমরাহ সেবা প্রদান করে আসছে। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে প্রতীয়মান হচ্ছে।

অতএব, সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি যে, তারা যেন অবিলম্বে প্রকৃত তথ্য যাচাই করে উক্ত বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহারপূর্বক যথাযথ সংশোধনী প্রকাশ করে। অন্যথায়, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার কারণে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।
এ ধরনের দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।

বিনীত
ইসমাইল হোসেন সিরাজি
চেয়ারম্যান
এমএএম ট্রেডিং ইন্টা. লর্ড ট্রাভেলস
০১৭১৬৬০৬৭২২ (জনসংযোগ কর্মকর্তা)

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102