সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

কথা সাহিত্যিক সোনিয়া হোসেনের “টিনএজদের বলছি” বইয়ের মোড়ক উন্মোচন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৭ মার্চ ২০২৬

গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা ২০২৬ এর মোড়ক উম্মোচন মঞ্চে মায়ান প্রকাশনী থেকে প্রকাশিত কথা সাহিত্যিক সোনিয়া হোসেনের “টিনএজদের বলছি” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালকসহ
বিপুল সংখ্যক বইপ্রেমি
উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বইটির লেখিকা সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় তরুন জনগোষ্ঠীর মাদকাসক্ত হওয়ার পরিণতি ও তা থেকে উত্তরণের সুপারিশ করেছেন। একটি সুন্দর সমাজ বিনির্মানে এটি ইতিবাচক প্রভাব রাখবে বলে আশা করি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, টিনএজ বয়সে আমাদের ছেলেমেয়েরা যেন বিপথগামী না হয়, মাদক ও নেশা থেকে মুক্ত থাকতে পারে সে ব্যাপারে লেখিকার দৃষ্টিভঙ্গি আমাদের অনুপ্রাণিত করে। তাকে এ বইয়ের আরেকটি পর্ব রচনা করার আহ্বান জানাই।

“টিনএজদের বলছি” বইয়ের লেখিকা সোনিয়া হোসেন বলেন, ১৮ টি ছোট গল্প নিয়ে এ বইটির কাজ মূলত ২০০৮ সালে সম্পন্ন করি। আমাদের সমাজে অভিভাবকদের অগোচরে ছেলেমেয়েরা কিভাবে নেশায় আসক্ত হয়ে পড়ে তা তুলে ধরার চেষ্টা করেছি। সেইসাথে এ থেকে উত্তরনে সচেতনতামূলক ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102