সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

আশুলিয়ায় ভাড়াটিয়ার গোপন কার্যকলাপে বিপাকে বাড়ির মালিক পারভেজ, নিজেকে নির্দোষ দাবি!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪১৭ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

বাড়ির মালিকের মদের কারখানা’ অভিযোগের সত্যতা মেলেনি, ভাড়াটিয়ার গোপন কার্যকলাপের তথ্য মিলল অনুসন্ধানে।

গত দুইদিন আগে এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে কাজি বাড়ির মালিক মোঃ পারভেজ তার বাসায় বাংলা মদ তৈরির কারখানা চালাচ্ছেন। এমন তথ্য কিছু সাংবাদিকের কাছেও পৌঁছালে তারা বিষয়টি অনুসন্ধান করতে ঘটনাস্থলে যান।

সাংবাদিকরা সেখানে গিয়ে বাড়ির মালিক পারভেজকে ঘটনাস্থলে দেখতে পান। এ কারণে প্রাথমিকভাবে তার বিরুদ্ধেই অভিযোগটি জোরালো হয়ে ওঠে এবং বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়।

আজ (বৃহস্পতিবার) বিকেলে বাড়ির মালিক মোঃ পারভেজ নিজেই সাংবাদিকদের ডেকে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি দাবি করেন, তার বাসার এক ভাড়াটিয়া, যিনি চাকমা সম্প্রদায়ের -তার অজান্তে ভাড়া নেওয়া একটি কক্ষে গোপনে বাংলা মদ তৈরির কার্যক্রম চালাচ্ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না বলে জানান।

পারভেজ বলেন, সম্প্রতি বিষয়টি জানতে পেরে তিনি নিজেই ঘটনাস্থলে যাচাই করতে গিয়ে দেখেন এবং তখনই সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন। সে কারণেই তাকে ঘটনাস্থলে দেখা যায়, যা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

পরবর্তীতে সাংবাদিকরা আবারও ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পারভেজের বক্তব্যের সত্যতা পাওয়ার দাবি করেন।

প্রায় ৩৫ বছর ধরে এলাকায় বসবাসরত মোঃ পারভেজ বলেন, তিনি কখনোই এমন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং তার বাসা ব্যবহার করে কেউ বেআইনি কাজ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।

এ ঘটনায় এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102