সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে গুলি করে আহত করার ঘটনায় অস্ত্র-গুলিসহ চারজনকে গ্রেফতার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০৪ মার্চ ২০২৬

রাজধানীর ওয়ারী থানাধীন স্বামীবাগ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে গুলি করে আহত করার ঘটনায় অস্ত্র-গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। সৈয়দ জিসান আহমেদ (২৯) ২। সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস (২২) ৩। ওমর ফারুক সায়েম (২১) ও ৪। সোলায়মান হোসেন চৌধুরী (২৫)। এ সময় তাদের হেফাজত হতে দুইটি পিস্তল, একটি রিভালবার, দুইটি ম্যাগাজিন, ২৩ রাউন্ড তাজা গুলি, ০৫ রাউন্ড গুলির খোসা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওয়ারী থানা সূত্রে জানা যায়, গত সোমবার (২ মার্চ) দুপুর আনুমানিক ১২:০৫ ঘটিকায় ওয়ারী থানাধীন স্বামীবাগস্থ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সায়েদাবাদ রেলগেট সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনাকালে অজ্ঞাতনামা ৩/৪ জন দুষ্কৃতকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে পায়ে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

ওয়ারী থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পূর্বে ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ওয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে দুস্কৃতকারীদের পলায়নের রাস্তায় অনুসরণ করলে পুলিশের ধাওয়া খেয়ে একটি অস্ত্র ফেলে পলায়ন করে, সে সময় ঘটনায় ব্যবহৃত ৪ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। পরবর্তীতে গোপন তথ্যেরে ভিত্তিতে মঙ্গলবার (৩ মার্চ) ওয়ারী থানা পুলিশের একটি টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত সৈয়দ জিসান আহমেদ, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস ও ওমর ফারুক সায়েমকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ঘটনায় ব্যবহৃত একটি পিস্তল ও দুইটি ম্যাগজিনসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ সোলায়মান হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়। এঘটনায় ওয়ারী থানায় দুইটি নিয়মিত মামলা রুজু হয়েছে ও পৃথক আরো একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102