রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে চর দখলকে কেন্দ্র করে হামলা, লুটপাট ও মিথ্যা মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ! শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক বিজিবির মানবিক উদ্যোগ: পঞ্চগড়ে সীমান্তবর্তী প্রায় ৫০০ প্রান্তিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধামরাইয়ে বাজারের সড়ক দখলমুক্ত ও অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে মানববন্ধন সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্পের ডিজাইন চূড়ান্ত হচ্ছে ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী আধুনিক প্রশিক্ষণ, সহজ ঋণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের মাধ্যমে তাঁতশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে —বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের বোমা সদৃশ বস্তু বোমা নয়; আতস্কিত না হওয়ার আহবান ডিএমপির ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ অল্প সময়েই অনন্য সাফল্য: প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে নতুন দৃষ্টান্ত স্থাপন জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা কমিটিতে বিতর্কিত প্রকৌশলী জুয়েল

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর টেলিফোন আলাপ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০২ মার্চ ২০২৬,

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি ও সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি গতকাল বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পৃথকভাবে টেলিফোন করেন। টেলিফোনে তাঁরা চলমান সংকট সম্পর্কে এবং বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

আলাপকালে সংশ্লিষ্ট মন্ত্রীবৃন্দ তাঁদের নিজ নিজ দেশে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তাঁরা বাংলাদেশ ও তাঁদের দেশের মধ্যকার দীর্ঘদিনের নিবিড় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে বলেন যে, তাঁদের দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের তাঁরা নিজেদের দেশের বাসিন্দা হিসেবে গণ্য করেন।

তাঁরা বাংলাদেশি অভিবাসীদের কঠোর পরিশ্রমী, আইনমান্যকারী ও দায়িত্বশীল হিসেবে অভিহিত করেন এবং দেশগুলোর অর্থনীতিতে বাংলাদেশি অভিবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন।

চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুইজন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু এবং সাতজনের আহত হওয়ার ঘটনায় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা সাম্প্রতিক দিনগুলোতে তাঁদের দেশসমূহে সংঘটিত বিনা উস্কানির আক্রমণকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংহতি প্রকাশের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীবৃন্দ বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102