সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

​হরিণাকুণ্ডুর ভায়নায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহঃ

​ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ভায়না ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) বিকেলে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর।

​ভায়না ইউনিয়ন জামায়াতের আমির আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম এবং উপজেলা আমির মোঃ বাবুল হোসেন মাস্টার। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মোঃ আবু বকর বলেন, “তাকওয়া ও ন্যায়নীতির ভিত্তিতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আদর্শ সমাজ গড়তে হলে আমাদের ব্যক্তি জীবনে ইসলামের সুমহান শিক্ষা ও খোদাভীতি নিশ্চিত করতে হবে।” রমজানের পবিত্রতা রক্ষা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
​আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102