সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমাদান আমাদের মাঝে সমাগত আলহামদুলিল্লাহ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র রমাদানুল কারিম আবারও আমাদের মাঝে সমাগত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা এই বরকতময় মাসটি লাভ করেছি। এ মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল-কুরআন—মানবজাতির হিদায়াতের চিরন্তন দিশারী।
আমরা যেন এই পবিত্র মাসে কুরআনের শিক্ষা গভীরভাবে অনুধাবন করতে পারি, তা জীবনে ধারণ করতে পারি এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারি—এটাই হোক আমাদের অঙ্গীকার। সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করে নিজেদের আত্মশুদ্ধি, নৈতিক উন্নতি ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে পারলেই রমাদানের প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব।
পবিত্র এই রমাদান আমাদের জীবন থেকে সকল গ্লানি, গুনাহ, অন্যায় ও সীমালঙ্ঘনের প্রবণতা দূর করে দিক। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুক, হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করুক।
এই মাহে রমাদানে আমরা অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। যাকাত, ফিতরা ও দানের মাধ্যমে সমাজে ন্যায়ভিত্তিক ভারসাম্য প্রতিষ্ঠায় এগিয়ে আসি। ক্ষুধার্তের মুখে আহার তুলে দেওয়া, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করা হোক আমাদের অন্যতম অঙ্গীকার।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় মাতৃভূমির উপর রহম করুন, দেশকে সকল সংকট ও অশান্তি থেকে মুক্ত রাখুন এবং শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের ফয়সালা দান করুন। আমাদের সকল ইবাদত-বন্দেগি কবুল করুন। আমিন।
প্রিয় দেশবাসী ও সাংবাদিক ভাই-বোনদের প্রতি জানাই পবিত্র রমাদানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

মোঃ রাব্বী মোল্লা
দপ্তর সচিব
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
জাতীয় সাংবাদিক সংস্থা

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102