সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

কুয়েট ভাইস-চ্যান্সেলরের সাথে কর্মচারী সমিতি’র নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

মো: রহমত উল্লাহ সাথী
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

মোঃ রহমত উল্লাহ সাথী, খাঁন জাহান আলী থানা প্রতিনিধি :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী সমিতি’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (টার্ম ২০২৬-২০২৭) নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রয়ারি) বিকালে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ এরশাদ আলী এবং সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ভাইস-চ্যান্সেলর মহোদয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে কর্মচারী সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোঃ এরশাদ আলী ও মোঃ ইয়াছিন আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ ডালিম হোসেন, কোষাধ্যক্ষ হাফিজুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102