সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

পৌনে ৪ হাজার সদস্য বিভিন্ন বাহিনীর নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে

মো: ফারুক আহম্মেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর প্রায় পৌনে চার হাজার সদস্য মোতায়েন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন-সব ক্ষেত্রেই রিটার্নিং কর্মকর্তাদের অধীনে কাজ করবে এসব বাহিনী। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দেওয়া তথ্যমতে, ৩ হাজার ৬৬৩ জন নিরাপত্তা সদস্যের নির্বাচনী দায়িত্বে থাকার কথা রয়েছে। এর মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ৬২০ জন সদস্য। এ ছাড়া বিজিবির ৪৩০ জন, পুলিশের ২ হাজার ৩৮৯ জন, র‌্যাবের ৭২ জন এবং আনসার ব্যাটালিয়নের ১৫২ জন সদস্য মোতায়েন থাকবেন। এর বাইরেও গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার) দায়িত্ব পালন করবেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট পরিচালনা, এবং নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মোবাইল ও স্টাইকিং ফোর্সকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন। ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, জেলায় মোট ৮০৫টি ভোটকেন্দ্র রয়েছে। এসব ভোটকেন্দ্রে ৮০৫ জন প্রিজাইডিং অফিসার, ৫ হাজার ১৫২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০ হাজার ৩৬৪ জন পোলিং অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ৮০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৯২টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ৪৮২টি ঝুঁকিপূর্ণ এবং সাধারণ হিসেবে চিহ্নিত করেছেন ২৩১টি ভোটকেন্দ্রকে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102