সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসের দুলারামপুর বাজারে আগুনে ১৫ টি দোকান পুড়েছে

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা জেলা তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দুলারামপুর বাজারে ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার আনুমানিক রাত ১০ টায় হান্নানের মুদির দোকানের ভিতর থেকে আগুনের সুত্রপাত হয় বলে ধারণা করা হয়। আগুন দেখে প্রথমে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। ফায়ার সার্ভিসকে খবর দিলে হোমনা থেকে আসতে প্রায় ১ ঘন্টা লেগে যায়। ততক্ষণ ৭ থেকে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তারপর ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস।

১৫ টি দোকান পুড়ে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়। মুদির দোকান যাদের পুড়ে ছাই হয়েছে, মো:হান্নান মিয়া, মো:সুমন মিয়া, মো:বাতেন মিয়া, মনির মিয়া, ফারুক মিয়া (মুরগির দোকান), আবদুল হালিম (মুরগির দোকান), আবদুল আলিম (মুূদির দোকান), ডাক্তার মো:ইউসুফ মিয়া(ফার্মেসী), দিলিপ দাস(ফার্ণিচার), মো: মোস্তফা (হার্ডওয়ার দোকান), মো:নুরু মিয়া(মেশিনারী দোকান), মো: মনির হোসেন (মুদির দোকান), আলাউদ্দীন (হোমিওপ্যাথি ঔষধ দোকান)।
ঘর রক্ষা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হন চাঁনবাদশা (টেইলার্স), মজলিস (আইসক্রিম ফেক্টরী)।

ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত যারা:রানা, জসিম, শাহআলম (১টি পুড়ে ছাই, ১ টি দোকান ভেঙে ক্ষতিগ্রস্ত), মির্জা, আনোয়ার, তবদল হোসেন, মমতাজ, হাশেম, কাশেম, নুরু মিয়া, র‍্যালী আক্তার, মজলিস, শেখফরিদ, খলিল, ডাক্তার ইউসুফ। এলাকাবাসী, ফায়ারসার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102