সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

জামায়াতের স্বাস্থ্য বীমাসহ তিন ধরনের বীমা চালুর অঙ্গীকার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

বিশেষ বিজ্ঞপ্তি : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলাম দলের ইশতেহারে ঘোষণা করেছে। ইশতেহারে স্বাস্থ্যসেবা ও শ্রমিক সুরক্ষায় বীমাভিত্তিক একাধিক পরিকল্পনার কথা ব্যক্ত করা হয়েছে। জামায়াতের ইশতেহারে পর্যায়ক্রমে জাতীয় স্বাস্থ্য বীমা ও ডিজিটাল হেলথ কার্ড চালুরও প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

ইশতেহার অনুযায়ী, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ধাপে ধাপে জাতীয় স্বাস্থ্য বীমা চালু করা হবে। স্বাস্থ্যসেবায় দ্রুত সেবা পাওয়া, চিকিৎসার তথ্য সংরক্ষণ এবং পরিচয় যাচাই সহজ করতে এই উদ্যোগ কাজে লাগতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ ছাড়া শিক্ষার্থীদের জরুরি ও জটিল রোগের চিকিৎসায় সহায়তার জন্য ‘শিক্ষার্থী ফান্ড’ গঠন এবং শিক্ষার্থীদের জন্য বীমা চালুর কথাও ইশতেহারে উল্লেখ আছে।
শ্রমিক সুরক্ষায় জামায়াত জানিয়েছে, হঠাৎ কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের জন্য ভাতা কর্মসূচির পরিসর বাড়ানো হবে। পাশাপাশি চাকরি হারালে নির্দিষ্ট সময় আর্থিক সহায়তা দিতে কর্ম বীমা চালু করার প্রতিশ্রুতি রয়েছে। এতে অনিশ্চিত কর্মসংস্থানে থাকা মানুষ উপকৃত হতে পারে।

আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে জামায়াত আর্থিক খাত সংস্কার কমিশন গঠনের কথা বলেছে। ইশতেহারে ব্যাংক এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ দ্রুত সহনীয় পর্যায়ে নামিয়ে আনার অঙ্গীকারও করা হয়েছে।

জামায়াত ইশতেহারে ইসলামী ব্যাংক ও বীমা খাতের বিকাশে সহায়তার কথাও উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রা সহজ করতে করমুক্ত আয়ের সীমা ধাপে ধাপে ৫ লাখ টাকা পর্যন্ত উন্নীত করার প্রস্তাব দেয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102