সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

আমার হাঁস যেন কেউ চুরি করতে না পারে : রুমিন ফারহানা

মো: ফারুক আহম্মেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) থেকে স্বতন্ত্র সাংসদ প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দিনভর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে।
সোমবার (২ফেব্রুয়ারি) অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া, কাকরিয়া, রাজাপুর, দুবাজাইল ও বারপাইকা গ্রামে গণসংযোগ ও একাধিক জনসভায় অংশ নেন তিনি।রাণীদিয়া, কাকরিয়া ও রাজাপুর গ্রামের বিভিন্ন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রুমিন ফারহানা বলেন, “আমি বিগত সময়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য থাকাকালীন আপনাদের এলাকার অর্ধেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করে রেখেছি।

সড়ক ও যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন,অরুয়াইল চেত্রানদীর ওপর ব্রিজ এবং রাণীদিয়া, কাকরিয়া, রাজাপুর ও দুবাজাইলের পাকা সড়কের জন্য আমি এমপি থাকাকালীন ডিও লেটারের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে একনেক সভায় অনুমোদন করিয়েছি। আপনারা যদি ১২ ফেব্রুয়ারি হাঁস মার্কায় ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেন, তাহলে আগামী নির্বাচনে পাকা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। উন্নয়ন না করতে পারলে আমি আর ভোট চাইতে আসব না।

মেঘনা নদীর ভাঙন প্রসঙ্গে তিনি বলেন, আমি নির্বাচিত হলে রাজাপুর, দুবাজাইলসহ মেঘনা নদীর তীরবর্তী এলাকায় ভাঙন রোধে সরকারিভাবে বেড়িবাঁধ নির্মাণ করা হবে।”শেষে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি পরিবার-পরিজন নিয়ে সকালেই ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন এবং ফলাফল ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন। কোনো শিয়াল যেন আমার হাঁস চুরি করতে না পারে আপনারা পাহারা দিয়ে রাখবেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102