সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসের কলাকান্দি ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসের কলাকান্দি ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী সমাবেশে জনস্রোত নেমে আসে। কলাকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল শনিবার বিকেলে উপজেলার কলাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম খাজা মোহাম্মদ আলী বাজার সংলগ্ন মাদরাসা মাঠে ধানের শীষের নির্বাচনী সমাবেশে জনস্রোতের সৃষ্টি হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার।

কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকারের
সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি হাজী মো. আলী হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো.মোবারক হোসেন মোল্লা, উপজেলা বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো.মাহফুজ সরকার।

ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মো.আলমগীর হোসেন ভান্ডারী, মানবাধিকার বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো.ছাবিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মো.জসিমউদদীন মুন্সি, উপজেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোসামৎ মাকসুদা বেগম, কলাকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন, যুব দল নেতা এম আই টিপু, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মো. রুবেল আনোয়ার সরকারসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি- সাধারণ সম্পাদকগণেরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102