সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভাটি জনসমুদ্রে পরিনত হয়েছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নিয়েছে।

“চলো একসাথে গড়ি বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার ৩১ জানুয়ারি বিকাল ৪ টায় গাজীপুর খান স্কুল এন্ড কলেজ মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নাজিম উদ্দীন মোল্লা। সভা পরিচালনা করেন, তিতাস উপজেলা জামায়াতে আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনসিপির দক্ষিণ অঞ্চলীয় মূখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের মহানায়ক হাসনাত আবদুল্লাহ।

এসময় আরও বক্তব্য রাখেন, নোয়াখালী অঞ্চলের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা এ টি এম মাসুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর জেলা শাখার আমির আন্দুল মতিন, কুমিল্লা-২ আসনের এমপি পদপ্রার্থী নাজিমুদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা নায়বে আমির অধ্যাপক আলমগীর সরকার, দেবিদ্বার উপজেলার সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম, কুমিল্লা-১ আসনের এমপি পদপ্রার্থী মনিরুজ্জামান বাহালুল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক জিসান আহমেদ, অধ্যাপক লোকমান হাকিম, জামায়াতে ইসলামী উত্তর জেলার এসিট্যান্ট সেক্রেটারি হযরত মাওলানা আমিরুল ইসলাম, জামায়াতে ইসলামী উত্তর জেলার এসিট্যান্ট সেক্রেটারি আনোয়ার হোসেন, হোমনা উপজেলা জামায়াতের আমির কাজী সাইদুল হক, হোমনা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইব্রাহিম খলিল।

তিতাস উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সরকার, হোমনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, মুফতি হযরত আলী, তিতাড উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ ছবির হোসেন, খেলাফত মজলিস হোমনা উপজেলা শাখার সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন, উত্রর জেলা জামায়াতের অর্থ সম্পাদক আব্দুর রহিম, তিতাস উপজেলা এনসিপির সভাপতি সাইদ আহমেদ সরকার, হোমনা উপজেলা এনসিপির সভাপতি রাজু আহমেদ সরকার, ইসলামি ছাত্র শিবিরের বির্তক সম্পাদক মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন, তিতাস উপজেলা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম খলিল, তিতাস উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আশফাক অভিক, সাধারণ সম্পাদক আবু সাঈদ আসিফ ও হোমনা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নাজমুস সাদাত প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102