সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

বন্দীদের উৎপাদিত পণ্য নিয়ে সাজানো সদ্য সমাপ্ত ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০১ ফেব্রুয়ারি, ২০২৬

উল্লেখ্য যে, ৩০ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ এ কারা প্যাভিলিয়ন টি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় হয়। এবার ৩৮ টি কারাগারের বন্দী কর্তৃক উৎপাদিত ৪০২ প্রকার পণ্য-দ্রব্য নিয়ে বাংলাদেশ জেল প্যাভিলিয়নটি সাজানো এবং পণ্য-দ্রব্য প্রদর্শন ও বিক্রয় করা হয়। এবারের মেলায় সর্বমোট ৭০,২৮৭০৩/ টাকার পণ্য বিক্রয় করা হয়।যা অতীতের যে কোন সময়ের চেয়ে সর্বোচ্চ। মেলায় কারা বন্দিদের হাতের তৈরি দৃষ্টিনন্দন, আকর্ষণীয় হস্ত ও কারুশিল্পের প্রদর্শন এবং সুশৃঙ্খল সুবিন্যস্ত অবকাঠামো ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক বাণিজ্য মেলা কর্তৃপক্ষ কর্তৃক সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করেন।

৩১-০১-২০২৬ তারিখ বিকাল ৩:০০ ঘটিকার সময় বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য, বস্ত্র ও পাঠ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব *শেখ বশির উদ্দিন* এর নিকট হতে কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো: মেছবাহুল আলম সেলিম, পি এস সি, জি বাংলাদেশ জেল প্যাভিলিয়নের পক্ষে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। এছাড়াও উক্ত সমাপনী অনুষ্ঠানে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উৎপাদন) জনাব এ কে এ এম মাসুম, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার জনাব আল মামুন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102